প্রচ্ছদ জাতীয় জুলাইয়ে তরুণদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

জুলাইয়ে তরুণদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
জুলাইয়ে তরুণদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের তরুণদের অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, ‘যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, তখন দেশ ছিল ধ্বংসস্তূপের মতো, যেন ভূমিকম্পের পরবর্তী ভয়াবহ পরিস্থিতি। আমাদের অভিজ্ঞতা ছিল না, কিন্তু উন্নয়ন সহযোগীরা আমাদের পাশে দাঁড়িয়েছিল, যা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’

প্রধান উপদেষ্টা তরুণদের গণ-অভ্যুত্থানে ভূমিকা তুলে ধরে বলেন, ‘তারা জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে আমাদের মেয়েরা ও নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তরুণরাই আমাদের দেশের কেন্দ্রবিন্দু। আমাদের তাদের আকাঙ্ক্ষার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

এ সময় তিনি বিশ্বব্যাংককে আহ্বান জানান, বাংলাদেশকে যেন তারা শুধুমাত্র ‘একটি ভৌগোলিক সীমানা’ হিসেবে না দেখে, বরং বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, ‘বাংলাদেশ সমৃদ্ধ হলে গোটা দক্ষিণ এশিয়া সমৃদ্ধ হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘অনেক দেশে তরুণদের সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা তাদের বলেছি—তাদের কারখানাগুলো এখানে নিয়ে আসুক। আমরা শিল্পখাতে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবো, যেন বাংলাদেশ একটি উৎপাদন কেন্দ্র হয়ে ওঠে।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার