প্রচ্ছদ খেলা তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক শান্ত

তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক শান্ত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শান্ত
তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক শান্ত

বহুদিন ধরেই নতুন অধিনায়কের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এবার পাকাপাকিভাবে খুঁজে পাওয়া গেল অধিনায়ক। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।অন্তত এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না তিনি। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে খেলতে পারেননি সাকিব।তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন শান্ত। এতদিন এই দায়িত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে। তার চোখের সমস্যা ও অন্যান্য কারণে অনিশ্চয়তা থাকায় শান্তকে বেছে নেয়ার কথা জানিয়েছে বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এমনকি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়েরও স্বাদ পায় টাইগাররা। সিরিজে অধিনায়ক হিসেবে ব্যপক প্রশংসাও কুড়িয়েছেন শান্ত।সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এখন পর্যন্ত তিন ফরম্যাটে ১১টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এরমধ্যে ২০২৩ বিশ্বকাপে সাকিবের ইনজুরির কারনে দু’টি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। শান্তর অধীনে ছয়টি ওয়ানডের মধ্যে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন শান্ত। এরমধ্যে ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচ ছিলো। গেলো বছর তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬৫০ রান করেন শান্ত। এছাড়া দু’টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। এরমধ্যে ১টিতে জয় ও হারের স্বাদ পায় টাইগাররা। এদিকে, পূর্ণকালীন অধিনায়ক হিসেবে আগামী মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজটি প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে শান্তর।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00