প্রচ্ছদ জাতীয় দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় সরকার – ড. মঈন খান

দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় সরকার – ড. মঈন খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মঈন খান
দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় সরকার - ড. মঈন খান

দেশ বিক্রি করে সরকার ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন ।জনগণ সরকারের স্বৈরশাসন পছন্দ করে না উল্লেখ করে ড. মঈন খান বলেন, বাংলাদেশ একদলীয় শাসকের কবলে। সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষই এটা বলছে। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই। দেশ বিক্রি করে সরকার ক্ষমতায় থাকতে চাইলেও সেটা তারা পারবে না।তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। উন্নয়নের নামে দুর্নীতির করাল গ্রাসে দেশ। উন্নয়নের কথা বলে সরকার বিদেশিদের আর ধোঁকা দিতে পারবে না । এদিকে, দ্রুততম সময়ের মধ্যেই দেশের গণতন্ত্র পুন:রুদ্ধার করা হবে। ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে টিআইবি যা বলেছে, তা জনমতের প্রতিফলন বলেও মনে করেন বিএনপি নেতারা।এর আগে, জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষনা করে বিএনপি। ১৮ জানুয়ারি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00