প্রচ্ছদ বিশ্ব নিউ হ্যাম্পশায়ারেও ট্রাম্পের জয়

নিউ হ্যাম্পশায়ারেও ট্রাম্পের জয়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ট্রাম্প
নিউ হ্যাম্পশায়ারেও ট্রাম্পের জয়

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াইয়ে আরো একটি পালক ডোনাল্ড ট্রাম্পের মুকুটে। নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচনে জয় পেলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট । এর আগে আইওয়ায় জয়যুক্ত হয়েছিলেন তিনি। বস্তুত, আইওয়ায় ট্রাম্প জয়ী হওয়ার পরেই রিপাবলিকান প্রার্থীদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।যুক্তরাষ্ট্রে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে প্রার্থী হতেই লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এর আগে আইওয়া অঙ্গরাজ্যে রেকর্ড ৫১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি । এবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাইমারিতে জিতলেন ট্রাম্প। এতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নিকি হ্যালি। তিনি ভোটে দ্বিতীয় হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারে এ জয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি তাকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে।এদিকে, নিকি হ্যালি অবশ্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এ প্রতিযোগিতা শেষ হওয়া থেকে অনেক দূরে। তিনি একজন যোদ্ধা। অন্যদিকে, ট্রাম্প তার বিজয় ভাষণে তার সম্ভাব্য ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করেছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ৮১ বছর বয়সী বাইডেন দুটি বাক্য একসঙ্গে বলতে পারেন না কিংবা তিনি মঞ্চে দিক খুঁজে পান না।নাশুয়ায় রাজ্যের নির্বাচনী প্রচারণার সদরদপ্তরে দেওয়া বিজয় ভাষণে ট্রাম্প তার নিজ দলের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিরও সমালোচনা করেন। হ্যালি হারার পরও জেতার দাবি করছেন বলে অভিযোগ তোলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00