প্রচ্ছদ বিনোদন প্রভাসের সঙ্গে আসছেন দীপিকা

প্রভাসের সঙ্গে আসছেন দীপিকা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
প্রভাস দীপিকা
প্রভাসের সঙ্গে আসছেন দীপিকা

মুক্তির অপেক্ষায় আছে ভারতের নতুন সিনেমা ‘কালকি 2989 এডি’। সিনেমাটিতে চমক হিসেবে দেখা যাবে দক্ষিনি অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জুটিকে। প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। সিনেমায় তুলে ধরা হবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার যুদ্ধ। ‘মহাভারত’-এর গল্প ও কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি এ সিনেমাটি এতোদিন পরিচিত ছিল ‘প্রজেক্ট কে’ নামে। তবে সিনেমাটি কালকি ২৯৮৯ এডি নাম নিয়েই মুক্তি পেতে যাচ্ছে।২০২৩ সালের প্রথম দিকে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা নাগ অশ্বিন। এরপর মুক্তির বেশকিছু তারিখ নির্ধারণ করা হলেও, এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি এই সিনেমা।সবশেষ এ বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা থাকলেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নির্মাতার পক্ষ থেকে নতুন তারিখ ঘোষণা করা হলো । আগামী ৯ মে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে এ সিনেমাটি।প্রভাস ও দীপিকা পাড়ুকোন প্রথম জুটিবদ্ধ হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই । এ ছাড়া এ সিনেমায় চমক হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চন ও কমল হাসানকে। দীর্ঘ ৩৮ বছর পর একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই অভিনেতা। ৬০০ কোটি বাজেটের এ সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন গ্লামার গার্ল দিশা পাটানি।এছাড়াও বাঙালি দর্শকের নজর কাড়তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেতা শাশ্বত চ্যাটার্জিকে। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00