বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি কথা ছিলো হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘ফাইটার’। মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছেও ছবিটি। সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তিতে আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তিতে আপত্তি তাদের।
আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সিনেমা হলে চলতে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
অনন্য মামুন আরো বলেন, ‘ফাইটার’ মুক্তির জন্য আমাদের প্রস্তুতি ছিলো। দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছে। কিন্তু সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের কোন সিনেমা হলে ‘ফাইটার’ প্রদর্শনীর ব্যাপারে আপত্তি জানায়। তবে তারা ছয়দিন সিনেমাটি প্রদর্শনীর কথা বলে। ফলে এই ছয়দিনের জন্য সিনেমাটি বাংলাদেশে চালাতে চান না ইন্ডিয়ান প্রযোজক। তাই আমরা বাংলাদেশে এটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
‘এই সিনেমার জন্য এলসি, ভ্যাট, ট্যাক্সসহ সবই কিছুই নিয়মমাফিক ছিলো। শুরু থেকে প্রচার প্রচারণার জন্য অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু সিনেমাটি মুক্তি না দেওয়ায় আমরা মোটা অংকের ক্ষতির মুখে পড়েছি।’
‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।