৪৮
গাজীপুরের কাপাসিয়ায় পানির মোটর চালুর সময় বিদ্যুৎস্পর্শ হন স্বামী। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। দু’জনের কাউকেই বাঁচানো যায়নি। শুক্রবার বিকেলে বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে মারা যান তারা।
মৃত দম্পতির মধ্যে মো. শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) একই ইউনিয়নের কীর্ত্তুনিয়া ইছবআলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) গৃহিণী। গতকাল শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ দম্পতির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।