প্রচ্ছদ সর্বশেষ বিশ্ববাজারে কমছে দুগ্ধজাত পণ্যের দাম

বিশ্ববাজারে কমছে দুগ্ধজাত পণ্যের দাম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিশ্ববাজারে কমছে দুগ্ধজাত পণ্যের দাম

বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে নিম্নমুখী হচ্ছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সাম্প্রতিক দুটি নিলামে দেখা গেছে, দাম কমেছে দেড় শতাংশেরও বেশি। বিশেষ করে, বাটার মিল্ক পাউডারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে, মাখনের দাম অপরিবর্তিত রয়েছে।

গ্লোবাল ডেইরি ট্রেডের জুন মাসের প্রথম নিলামের তথ্য অনুযায়ী, টানা দুই নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ১ দশমিক ৬ শতাংশ। এই নিলামে মোট ১৬ হাজার ৩০৭ টন পণ্য কেনাবেচা হয়েছে, যার জন্য টনপ্রতি গড় দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩২ ডলার।

নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার বাটার মিল্ক পাউডারের দাম সবচেয়ে বেশি ৬ শতাংশের বেশি কমেছে। বর্তমানে এর টনপ্রতি গড়মূল্য ২ হাজার ৮৪৩ ডলার। চেডারের দামও ৪ দশমিক ২ শতাংশ কমে টন প্রতি ৪ হাজার ৭৫৯ ডলারে পৌঁছেছে।

এছাড়া, ননিযুক্ত গুঁড়া দুধের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি গড়মূল্য ৪ হাজার ১৭৩ ডলার হয়েছে। ল্যাক্টোজের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৩৭১ ডলারে দাঁড়িয়েছে। ননিছাড়া গুঁড়া দুধের দামও ১ দশমিক ১ শতাংশ কমে টন প্রতি ২ হাজার ৮০৭ ডলারে পৌঁছেছে।

তবে, মোজারেলার দাম বেড়েছে। বর্তমানে এটি টনপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৯৭ ডলারে দাঁড়িয়েছে। আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি ৭ হাজার ৩৭৩ ডলার হয়েছে।

এদিকে, মাখনের দাম অপরিবর্তিত রয়েছে, যা টনপ্রতি গড়মূল্য ৭ হাজার ৮১১ ডলার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00