প্রচ্ছদ জাতীয় ব্যক্তি বদলালেই দেশ বদলায় না: পরিবেশ উপদেষ্টা

ব্যক্তি বদলালেই দেশ বদলায় না: পরিবেশ উপদেষ্টা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ব্যক্তি বদলালেই দেশ বদলায় না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার ৪ ও ঢাকার বাইরের ৬৩টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সবাই নদী রক্ষার পক্ষে হলেও নদীতে বর্জ্য না ফেলার পক্ষে নয়। নদীকে বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে। ব্যক্তি বদলালেই দেশ বদলায় না। সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্যথায় দেশে পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়। আবার পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার