প্রচ্ছদ জাতীয় ময়মনসিংহে আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টায় কলেজ অধ্যক্ষ আটক

ময়মনসিংহে আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টায় কলেজ অধ্যক্ষ আটক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ময়মনসিংহে আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টায় কলেজ অধ্যক্ষ আটক

ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে বেসরকারি ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। তিনি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হিসেবে পরিচিত।

বুধবার (২৫ জুন) দুপুরে ময়মনসিংহ নগরের রামবাবু এলাকায় অবস্থিত কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা নজরদারিতে থাকা মিনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন।

এছাড়া, তার ওপর গেরিলা সদস্য সংগ্রহের দায়িত্বও ছিল। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।

সেনাবাহিনীর ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনা ছিল। আটক অধ্যক্ষ মিনারকে পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00