প্রচ্ছদ জাতীয় হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া

হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অবতরণ করে। এসময় তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

বিমানবন্দর থেকে ১১টা ৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী।  এসময় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতা-কর্মীরা ঘিরে ধরেন তাকে। হাজার হাজার নেতাকর্মীরা সড়কের দু’পাশে দাঁড়িয়ে ভালোবাসায় সিক্ত করেছেন তাকে। এসময় নেতাকর্মীদের সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে হিমশিম খেতে দেখা যায়।

বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, খিলক্ষেত, হোটেল রেডিসন, আর্মি স্টেডিয়াম, বনানী কবরস্থান, কাকলী মোড়, বনানী শেরাটন হোটেল, বনানী কাঁচাবাজার, গুলশান-২ গোলচত্বর, গুলশান অ্যাভিনিউ রোড হয়ে ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় যাবেন তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00