প্রচ্ছদ খেলা আরাধ্য ট্রফিতে মেসির চুমু আঁকার এক বছর আজ

আরাধ্য ট্রফিতে মেসির চুমু আঁকার এক বছর আজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মেসি
আরাধ্য ট্রফিতে মেসির চুমু আঁকার এক বছর আজ

লিওনেল মেসি, একজন ব্যক্তিকে গোটা বিশ্বে পরিচয় করিয়ে দিতে এই নামটিই যতেষ্ট। বাঁ পায়ের জাদুতে ফুটবল বিশ্বে মুগ্ধতা ছড়াচ্ছেন এই আর্জেন্টাইন। তার  ঝুলিতে শিরোপার কমতি নেই। ক্লাব পর্যায়ে জিতেছেন একের পর এক শিরোপা। তবে হাহাকার ছিল একটি বিশ্বকাপ ট্রফির। শুধু মেসি নন, গোটা আর্জেন্টাইনদেরও হাহাকার এই আরাধ্য ট্রফির জন্য। ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোল করে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের পর ৩৬ বছর এই শিরোপা না জেতার আক্ষেপে পুড়েছিলেন এলএমটেন নিজেও। এর আগে, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠেছিলো মেসির আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মারিও গোৎসের একমাত্র গোলে শিরোপা উল্লাস করে জার্মানি। হারের পর বিশ্বকাপ ট্রফির দিকে মেসির অপলক তাকিয়ে থাকার দৃশ্য ভক্তদের হৃদয়ে এখনও নাড়া দেয়। ওই আসরে সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসি নিজেই বলেছিলেন, ব্যক্তিগত অর্জন নয়, দলের হয়ে কিছু জিততে চেয়েছিলেন তিনি।ট্রাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা খরা ঘুচান মেসি। পরম আরাধ্য ট্রফিতে চুমু এঁকে পূরণ করেন লালিত স্বপ্ন। আজ মেসির আক্ষেপ পূরণের এক বছর পূর্তি।ক্যারিয়ারের সোনালী সময় কাটানো মেসি আসরে জেতেন সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার। একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুইটি গোল্ডেন বল জয়ী খেলোয়াড় তিনি। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল-প্রতিটি রাউন্ডেই গোল করে অনন্য কীর্তিও গড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00