প্রচ্ছদ বিশ্ব ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে ক্রুজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ-ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হন কমপক্ষে ১০ জন। এসব তথ্য জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ । অন্তত তিনটি বড় শহরে হামলা চালিয়েছে রাশিয়া । এমনটি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তাদের দাবি, রাশিয়ার ছোড়া ৬৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৪টি তারা ভূপাতিত করেছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভে অন্তত দুজন এবং দেশের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভে একজন নিহত হয়েছেন । এক্স হ্যান্ডলে এক পোস্টে জেলেনস্কি জানান, তাদের রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি বড় হামলা হয়েছে। শত্রুদের হামলার শিকার হয়েছে ছয়টি অঞ্চল। তাদের সব পরিষেবা এখন কাজ করছে। কিয়েভের কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উচ্চ ভোল্টেজের তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলেও জানান প্রেসিডেন্ট।  এদিকে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, সেখানে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে এক সন্তানসম্ভবা নারীও রয়েছেন। কিয়েভের কয়েকটি জেলায় অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে গিয়েছিল। মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেন, হামলায় বন্দর নগরীতে ২০টি ঘরের ছাদ ভেঙে গেছে এবং গ্যাস ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ৫২ বছর বয়সী এক নারী এস-৩০০ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক ওলেহ সিনেহুবভ। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল পর্যন্ত আঘাত হানে, সেখানে আগুন ধরে গিয়েছিল বলে জানান দেশটির কর্মকর্তারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00