ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন সিনেট।কয়েক মাস ধরে রাজনৈতিক দ্বন্দ্বের পর ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এই সহায়তা প্যাকেজ অনুমোদন করল মার্কিন সিনেট।ডেমোক্র্যাটরা বিলটি পাস করার পক্ষে থাকলেও রিপাবলিকানরা বিভক্ত ছিল এবং এর আগে এটি বাতিল করে দেয়। প্যাকেজের মধ্যে কি-ইভের জন্য ৬০ বিলিয়ন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য ১৪ বিলিয়ন এবং গাজা সহ সংঘাত-পূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।বিলটি এখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে।সেখানে ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বিলটি আইনে পরিণত হবে কি না। কারণ বিলটি আইনে পরিণত হতে হলে কংগ্রেসের উভয় কক্ষে পাস হতে হবে। প্যাকেজের মধ্যে ইন্দো-প্যাসিফিক মিত্রদের জন্য ৪ বিলিয়নেরও বেশি তহবিল রয়েছে। রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা সত্ত্বেও সিনেটে বিলটি পাস হয়।আইনপ্রণেতারা প্যাকেজ অনুমোদনের জন্য ৭০ এর মধ্যে ২৯ ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত, সিনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল সহ ২২ জন রিপাবলিকান আইনটির পক্ষে ভোট দেওয়ার জন্য বেশিরভাগ ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন।ভোটের পর এক বিবৃতিতে ম্যাককনেল বলেন, ইতিহাস প্রতিটি হিসাব নিকাশ করে। আজ আমেরিকান নেতৃত্ব এবং শক্তির মূল্যের উপর ইতিহাস রেকর্ড করবে, যা সিনেটের চোখ এড়ায়নি।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, তিনি এটি পাস করার জন্য সিনেটরদের কাছে কৃতজ্ঞ।এদিকে, কয়েক মাস থেকেই যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ানের জন্য নতুন সহায়তা বিল পাস করতে কংগ্রেসে চাপ প্রয়োগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরাইলকে সহায়তার জন্য অনুরোধও করে আসছেন তিনি। অন্যদিকে, রাশিয়া যখন ইউক্রেনে নতুন করে হামলা শুরু করছে, তখন ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় যে, কিয়েভে অস্ত্র ঘাটতি রয়েছে।তবে, প্রতিনিধি পরিষদে কয়েকজন ডানপন্থি রিপাবলিকান আইনপ্রণেতা এরমধ্যেই বলেছেন যে, তারা বিলটি আটকে দেবেন। তারা দাবি করছেন, ইউক্রেনের জন্য বরাদ্দ করা ৬০বিলিয়ন ডলার কিয়েভকে না দিয়ে সীমান্ত নিরাপত্তার মতো অভ্যন্তরীণ বিষয়গুলোতে ব্যয় করা উচিত।