জিম্মির বিনিময়ে গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরাইলি সরকার। তবে হামাস এর প্রস্তাব অনুযায়ী, সেখানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টির উল্লেখ ছিল। কিন্তু বিবৃতিতে সে ব্যাপারে কোন কিছু উল্লেখ করা হয়নি। চার দিন মোট ৫০ জন জিম্মি মুক্তি পাবে আর এ কয় দিন যুদ্ধবিরতি থাকবে , তবে কখন থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে এবং জিম্মিদের হস্তান্তর প্রক্রিয়াই বা কোন স্থানে ঘটবে, সে ব্যাপারে বিবৃতিতে সুস্পষ্ট কিছু বলা হয়নি।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধাদের নজিরবিহী আক্রমণে প্রায় ১২০০ জন নিহত হয় এবং আক্রমণ চলাকালে প্রায় ২৪০ জন ইসরায়েলিকে গাজায় বন্দি করে রেখেছে হামাস।
এরপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অবিরাম হামলায় গাজায় পাঁচ হাজারের বেশি শিশুসহ ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় ।