প্রচ্ছদ জাতীয় এক দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান

এক দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মঈন খান
এক দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান

যতদিন পর্যন্ত এক দফা দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেন তিনি।এ সময় ড. মঈন বলেন, সরকার জনমত উপেক্ষা করে রাষ্ট্রযুন্ত্র ব্যবহার করে এক দলীয় নির্বাচন করছে। যে কারণে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের অধিকার। তাই গণতন্ত্রকে রক্ষা করতে রাজ পথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নাই। জনগণকে সম্পৃক্ত করে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিএনপির অসহযোগ আন্দোলনের সমর্থনে কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন দলটির নেতারা। তারই অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন এই বিএনপি নেতা। এসময় ভোট বর্জনের দাবিতে পুলিশকে লিফলেট দেন ড. রেজা কিবরিয়া।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার