প্রচ্ছদ জাতীয় কারও সাথে যুদ্ধে জড়াতে চায়না বাংলাদেশ : কাদের

কারও সাথে যুদ্ধে জড়াতে চায়না বাংলাদেশ : কাদের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ওবায়দুল কাদের
কারও সাথে যুদ্ধে জড়াতে চায়না বাংলাদেশ : কাদের

রোহিঙ্গা ইস্যুসহ চলমান কোনো বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে মিয়ানমার কিংবা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন তিনি । মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে নেতিবাচক কোনো শঙ্কা নেই। বিষয়টি জাতিসংঘের নজরে আছে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কিছু থাকলে তাদের রাষ্ট্রদূতকে ডেকে জানানোর পাশাপাশি বাংলাদেশ বিষয়টি জাতিসংঘের নজরে আনবে বলেও জানান কাদের। এদিকে,সংরক্ষিত নারী আসন নিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবেন শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।তিনি আরও বলেন, ১০ ফেব্রুয়ারি গণভবনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এ সভায় উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে। উপজেলা নির্বাচনেও দলীয় প্রতীক থাকছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার