নতুন বছরে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বছরের শুরুতে নতুন করে হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। আর সে চুক্তিতে ঠিক হবে ক্রিকেটারদের বেতন, সাথে জানা যাবে কোন ক্রিকেটাররা কোন ক্যাটাগরিতে থাকবে। তবে সে চুক্তিতে আবার আলোচনায় দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সাম্প্রতিক সময়ে অবসর, অধিনায়কত্ব ছাড়া, আবার ফেরা নিয়ে আলোচনায় ছিলেন তামিম। এবার ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার অনুরোধ করেছেন এই ব্যাটার, এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস । তিনি জানান, তামিম আগেও তাদের সঙ্গে আলাপ করেছে। পাশাপাশি প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে এবং আগামী মাসে অর্থাৎ নির্বাচনের পরে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা রয়েছে তামিমের। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন তাকে চুক্তিতে না রাখা হয়। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তামিমের। দেশের হয়ে ৭০ টি টেস্ট , ২৪৩ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন দেশ সেরা এই ওপেনার। এবার কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ করে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যতের অনিশ্চয়তা আরও জোরালো