ক্রিকেট ইতিহাসে প্রথমবারের টাইম আউট হলেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। আই সি সি ক্রিকেট এর নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হলে ৩ মিনিট এর মধ্যে পরবর্তী ব্যাটার এসে ক্রিজে থাকতে হয়। কিন্তু লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস হেলমেট এর সমস্যা জনিত কারনে উপস্থিত হতে পারে নাই। তাই টাইগার কাপ্তান আপিল করে বসেন আম্পায়ার এর কাছে এই আবেদনের প্রেক্ষিতে টাইম আউট হন ম্যাথুস। বিষয়টি নিয়ে ক্রিকেট দুনিয়ার নেটিজেনরা সরব ছুঁড়ে দিচ্ছেন মন্তব্য। কেউ বলছেন নিয়ম যা তাই হয়েছে , আবার কেউ কেউ বলছেন সাকিব টাইমড আউটের আবেদন না করে ম্যাথুসকে সতর্ক করতে পারতেন। অনেকএ আবার এটি যে বলছেন অ্যাঞ্জেলো ম্যাথুস এর মতো একজন অভিজ্ঞ ক্রিকেট প্লেয়ার এর কাছে এই ধরণের ভুল আশা করা যায় না। তিনি হেলমেট ছাড়াই ক্রিজে থাকতে পারতেন।