গফরগাঁওয়ে অনুষ্ঠিত কাব কার্নিভাল ২০২৫, বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং স্কাউটস গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে, শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২৩ জুন, সোমবার সকালে গফরগাঁও মিনি ষ্টেডিয়াম মাঠে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
এছাড়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক একেএম হাবিবুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শাহ আলম, বাংলাদেশ স্কাউটস গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক এস এম মোমতাজ উদ্দিন, সহকারী লিডার ট্যানার মোঃ সিরাজুল ইসলাম, কাব লিডার খোরশেদ আলম, এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
এছাড়া, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা দিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করেন। ৩০টি কাব স্কাউট দলের ২১০ জন শিক্ষার্থী আনন্দঘন, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক এই আয়োজনে অংশ নেয়। দিনব্যাপী এই কার্নিভালে বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্কাউট সদস্যরা ক্রীড়া, কৌশল ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে।