প্রচ্ছদ সর্বশেষ গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের ছেলে দিবস।
 
শনিবার (২৯ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের রঞ্জিত দাস ও তার স্ত্রী বন্দনা দাস।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পৌলী এলাকায় রঞ্জিত দাস ও তার স্ত্রী বন্দনা দাস তাদের আট বছর বয়সী ছেলে দিবস দাসকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা দাস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত দাস ও তার ছেলে দিবসকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত দাসের মৃত্যু হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার