প্রচ্ছদ সর্বশেষ ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিষয়ে নতুন করে ভাবতে হবে: আদীব

ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিষয়ে নতুন করে ভাবতে হবে: আদীব

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিষয়ে নতুন করে ভাবতে হবে: আদীব

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, জুলাই-আগস্টের আহতদের চিকিৎসায় গাফিলতির বিষয়টি লক্ষ্য করা গেছে। তিনি দুর্ঘটনায় সুচিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

সোমবার (২১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে এনসিপির প্রতিনিধি দল রক্তসহ অন্যান্য সহযোগিতা করতে কাজ করছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এমন জায়গায় প্রশিক্ষণ চলবে কিনা তা নিয়ে পুনর্বিবেচনা করতে হবে।’

এদিকে, উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় রাজনৈতিক দলসহ সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘উত্তরার বিমান বিধ্বস্ত একটি হৃদয়বিদারক ঘটনা। শহীদদের আত্মার শান্তি কামনা করছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটিই প্রত্যাশা। রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি একাই বিমানে ছিলেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার