সারা দেশে তাপমাত্রা গতকাল রবিবার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে তাপপ্রবাহের এলাকাগুলোর পরিস্থিতির তেমন হেরফের হয়নি। গতকালও দেশের ছয় বিভাগে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল। মেহেরপুর ও নরসিংদীতে গরমে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত এক সপ্তাহ চলমান তাপ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তাপমাত্রা কখনো কখনো কিছুটা কমলেও তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম থাকবে মাসের বাকি দিনগুলোতেও
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে সারা দেশে।