নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনের তৃতীয় দিনে ভোটগ্রহণ হয়। এই ভোটে মাননীয় প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ আগামী ৫ বছরের জন্য ডাব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক হিসেবে ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। ভারতের নয়াদিল্লি থেকে এক ফেসবুক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান। তিনি আর ও জানান সায়মা ওয়াজেদ আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আগামী ১ ফেব্রুয়ারি তার দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালকের উপদেষ্টা হিসেবে ও দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন সায়মা ওয়াজেদ।