প্রচ্ছদ খেলা তিন বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথিউস

তিন বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথিউস

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ম্যাথিউস
তিন বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথিউস

শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটারদের একজন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ধারেকাছে ছিলেন না এই অলরাউন্ডার। তবে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তাকে দলে ফিরিয়েছিল শ্রীলঙ্কা। এবার টি-টোয়েন্টির দলেও ফিরলেন ম্যাথিউস। প্রায় তিন বছর পর এই সংস্করণে দেশের হয়ে খেলার সুযোগ পেলেন লংকান এই অভিজ্ঞ অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাতে ম্যাথিউস ছাড়াও বেশ কয়েকজন পুরনো ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছেন নির্বাচকরা।ম্যাথিউসের পাশাপাশি দলে ফিরেছেন দুই স্পিনার আকিলা ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। দেশের হয়ে সবশেষ ২০২১ সালে খেলেছিলেন এ দুজন। গেলো অক্টোবরে এশিয়ান গেমসে খেলা পেসার নুয়ান থুসারাও ধরে রেখেছেন জায়গা। বাদ পড়েছেন দুনিথ ওয়েলালাগে ও চামিকা করুনারত্নে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ম্যাথিউসকে দলে ফেরানো হয়েছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। সীমিত ওভারের এই সংস্করণে এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন ম্যাথিউস। তাতে ৫ ফিফটিতে রান করেছেন ১ হাজার ১৪৮, স্ট্রাইক রেট ১১৭.৭৪। বল হাতে উইকেট নিয়েছেন ৩৮টি। এদিকে, এই সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার। তার আগের অধিনায়কত্ব করা দাসুন শানাকাও আছেন এই স্কোয়ার্ডে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00