বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আসেন, কার কত দৌড় সেটা আমরা দেখি, জনগন কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি। তিনি অরো বলেন, দল যখন আছে, আর কিছু না হোক, নির্বাচনের নমিনেশন বিক্রি করা, এটাও তো একটা ব্যবসা তাদের এর আগে সে ব্যবসাই তারা করেছে। হয়তো সে ব্যবসা করতে পারে। সে জন্য দলটি নির্বাচনে আসুক।
যখন তারা মিছিল-মিটিং করছিল, ভদ্রভাবে রাজনীতি করছিল, তখন তাদের ওপর মানুষের আস্থা ফিরে আসছিল। তখন তাদের গ্রহণযোগ্যতা বাড়ছিল। তারা মানুষের সমর্থন পাচ্ছিল। অনেক টাকা পয়সা ও খরচ করছিল ঠিক, তারা জমায়েতও ভালো করছিল। যেই তারা যখন অগ্নি সন্ত্রাস শুরু করল, তখন তারা আগের অবস্থানে চলে গেছে। জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন হিসেবেই জনগনের কাছে চলে এসেছে।
দেশবাসীকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন স্বচ্ছ করতে যা যা করা দরকার ছিল, সরকার সবই করেছে । বিএনপি ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে , আর আওয়ামী লীগ তা সংস্কার করেছে।