প্রচ্ছদ সারাবাংলা নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিনে মোড়ানো ওষুধের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিনে মোড়ানো ওষুধের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিনে মোড়ানো ওষুধের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিনে মোড়ানো একটি ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদ্রাসাসংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৪টার দিকে স্থানীয়রা পুলিশকে ফোন করে জানায় উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদ্রাসাসংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে। কার্টুনের ভেতর এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থান একটি মেয়েশিশুর মরদেহ দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে আসে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। বুধবার (১২ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00