প্রচ্ছদ বিনোদন প্রথমবার পর্দায় একসঙ্গে অক্ষয়-টাইগার শ্রফ

প্রথমবার পর্দায় একসঙ্গে অক্ষয়-টাইগার শ্রফ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
অক্ষয়-টাইগার শ্রফ
প্রথমবার পর্দায় একসঙ্গে অক্ষয়-টাইগার শ্রফ

২০২৪ সালে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। এ সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভক্তদের সুখবর দিয়ে এ দুই তারকা জানিয়েছেন, ২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া ।নিজেদের ইনস্টাগ্রামে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। সেখানে তারা লেখেন,  ‘২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। তবে কোন ঈদে মুক্তি পাবে তা নিশ্চিত করেননি অভিনেতারা। কিছুদিন আগে সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পান অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়।এদিকে, অক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় তাদের ভক্ত-অনুরাগীরা। ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়া আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন, জাহ্নবী কাপুরসহ আরো অনেকে। এ সিনেমাকে ভারতের অন্যতম সেরা অ্যাকশন সিনেমা হিসেবে তুলে ধরার পরিকল্পনা করছেন প্রযোজক জ্যাকি ও বাশু ভাগনানির পূজা এন্টারটেইনমেন্ট।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার