প্রচ্ছদ ভিডিও বলিউডে রাখির সাথে জুঁটি বাধছেন হিরো আলম

বলিউডে রাখির সাথে জুঁটি বাধছেন হিরো আলম

ভারত, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে বলে জানান হিরো আলম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বলিউডে রাখির সাথে জুঁটি বাধছেন হিরো আলম

আরাভ খান এর ফেসবুক পেজে থেকে একটি ভিডিও আপলোড করা হয় গতকাল সেটি সোসাল মিডিয়ায় ভাইরাল হয় সে ভিডিওতে হিরো আলম, আরাভ খান ও রাখি সাওয়ান্তকে একসাথে দেখা যায়, সে ভিডিওতে আরাভ খান বলেন, হিরো আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। আর সিনেমাটি নির্মাণে যত টাকা লাগে আমি দেব।
ভারত, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে বলে জানান হিরো আলম
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনের পর সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি বাংলাদেশেসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে।
আরাভ খান এর পাশাপাশি হিরো আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন । এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে বলিউডের রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমাটি প্রযোজনা করবেন বহুল সমালোচিত ওবিতর্কিত আরাভ খান। ঐ ভিডিওতে রাখি সাওয়ান্ত চিৎকার করে বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।
‘গ্যাংস্টার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল তারকা হিরো আলম।
বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করতে গিয়েছেন তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।