প্রচ্ছদ বিনোদন ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত দিতিকন্যা লামিয়া

ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত দিতিকন্যা লামিয়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 0 মিনিট পড়ুন
ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত দিতিকন্যা লামিয়া

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে।

প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন।

সময় সংবাদকে লামিয়া জানিয়েছেন, ‘জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’ 

এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই?

তিনি আরও লেখেন, আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার