https://www.youtube.com/shorts/nhy4Fp2vfc8
মাদারীপুরে ৩০ হাজার টাকা ঘুষ না দেয়ায় গাড়ীর ব্যাটারী খুলে নিয়ে গেল মাদারীপুর হাইওয়ে পুলিশ
মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী
পন্য বোঝাই ঢাকা মেট্রো,ট- ২০- ৭৫৪৪ নাম্বারের ট্রাকটি মাদারীপুরে রাজৈর উপজেলার টেকেরহাটে একটি লাল নতুন প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দিলে কারটি সামান্য আচড় লাগলে উভয় গাড়ী আটক করে মাদারীপুরের মস্তফাপুর পুলিশ ক্যাম্পে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। এরপর ট্রাকের চালক মোঃ সিদ্দিকের নিকট ৩০ হাজার টাকা ঘুষ দাবী করে হাইওয়ে পুলিশ, ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে ট্রাকের চালককে দিয়ে জোর পূর্বক ব্যাটারী খুলে নিয়ে যাওয়ার সময় মাদারীপুরে কর্মরত একদল সংবাদ কর্মী ঐ সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরায় তাৎক্ষণিক ধারণ করা ভিডিওতে এসব কর্মকাণ্ড হতে নাতে ধরা পরে।
বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার জন্য মাদারীপুরের মস্তফাপুর ( সাধুর ব্রীজ) অবস্থিত হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভেতরে গেলে সাংবাদিক টের পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা পালিয়ে যায়, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও কাউকে পাওয়া যায়নি।
এদিকে সামান্য দূর্ঘটনা কবলিত সদ্য ক্রয়কৃত ৭০ লাখ টাকা দামের অত্যন্ত জনপ্রিয় মডেল Toyota Corolla Cross (টয়োটা করোলা ক্রস) গাড়ীটির মালিক ঢাকায় একটি থানায় কর্মরত এক পুলিশের ওসি'র বলে প্রাথমিকভাবে জানা যায়। লাল গাড়ীর ভেতরে বসে এক ভদ্র মহিলা বার বার এই কথাগুলো বলছিলেন।