প্রচ্ছদ বিনোদন মুক্তির আগেই বলিউডে তৃতীয় সেরা ছবির তকমা ‘ডাঙ্কি’র

মুক্তির আগেই বলিউডে তৃতীয় সেরা ছবির তকমা ‘ডাঙ্কি’র

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
চমক দিলেন শাহরুখ
মুক্তির আগেই বলিউডে তৃতীয় সেরা ছবির তকমা ‘ডাঙ্কি’র

ডাঙ্কি’ সিনেমা দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির নির্মাণে একসঙ্গে কাজ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির গান ও টিজার। সবকটিই বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকের। এদিকে, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘ডাঙ্কি। শুরুর দিনেই ধামাকা দেখিয়ে হল বুকিং শুরু হলো ছবিটির। বছরটি জম্পেস কাটছে বলিউড বাদশার। তাইতো একে একে তিনটি ছবিই সুপার হিটের তকমা পেয়ে রেকর্ড অর্জন করল বলিউড কিং। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ ডিসেম্বর অগ্রিম টিকিট বিক্রিতে ‘ডাঙ্কি’ আয় করেছে ৩ লাখ মার্কিন ডলার। তবে গত সপ্তাহেই ভারতের বাইরে শুরু হয়েছে ‘ডাঙ্কি’র অগ্রিম বুকিং, আর সপ্তাহজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫ লাখ মার্কিন ডলার। বিদেশে ‘ডাঙ্কির অগ্রিম বুকিং গত সপ্তাহে শুরু হয়েছে। মুক্তির আগে এই আয় বলিউডের জন্য বছরের তৃতীয় সেরা ছবির তালিকায় রয়েছে।ডাঙ্কির আগে দুটি ছবি শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এবং ‘পাঠান’। ডাঙ্কি কমেডি-ড্রামা হওয়ায় বেশি বিক্রি হওয়ার কথা শোনা যাচ্ছে। বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি সিনেমাটি আগামী ২১ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পাবে। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00