প্রচ্ছদ সর্বশেষ মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
amar bangla songbad
মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীর তার ভাগনে সম্রাটকে নিয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত কাজের উদ্দেশে বের হন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় খাদিমপুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজগার আলী বলেন, তিনি শুনেছেন দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00