বছরজুড়েই আলোচনায় ছিল ভারতীয় বক্স অফিস। এই আলোচনার মূল কারণ হলো, কোন সিনেমাকে ছাড়িয়ে কোনটি এগিয়ে। এ ছাড়াও সিনেমার আয়ে রেকর্ড গড়ছে কে? প্রথম দিনের আয়ে সবচেয়ে বেশি এগিয়ে কোন সিনেমা। এসব আলোচনা ছিল বছরজুড়েই। এবার এই তালিকায় জেনে নিতে পারেন, বলিউডে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ সাতটি সিনেমা।এস এস রাজমৌলীর সিনেমা ‘আরআরআর’ (ট্রিপল আর) এই তালিকায় রয়েছে এক নম্বরে। প্রথম দিনেই ২২৩ কোটি রুপি আয় করে বক্স অফিসে ইতিহাস গড়ে এই সিনেমা। তালিকার প্রথম দুটি স্থানই দখল করে রেখেছেন পরিচালক রাজমৌলী। তার নির্মিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ এই তালিকায় রয়েছে ২ নম্বরে। সিনেমাটির প্রথম দিনের আয় ২১৪ কোটি রুপি। এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমাটি রয়েছে এই তালিকার তিন নম্বরে। ছবিটি প্রথম দিনে আয় করেছে ১৬৫ কোটি রুপি।প্রশান্ত নীলের আরেকটি ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার-টু’-এর প্রথম দিনের বক্স অফিস আয় ছিল ১৬২ কোটি রুপি।এ ছাড়াও চলতি বছর মুক্তি পাওয়া ‘লিও’ সিনেমার প্রথম দিনের আয়ও ছিল রেকর্ডসংখ্যক। সিনেমাটি আয় করে ১৪৮ কোটি রুপি।‘বাহুবলী’ আর ‘সালার’ এরপর এ তালিকায় প্রভাস অভিনীত তৃতীয় সিনেমা ‘আদিপুরুষ’ আছে ৬ নম্বরে।এদিকে, দক্ষিণি সিনেমার বাইরে এই তালিকায় শীর্ষ–৭–এ একমাত্র বলিউড সিনেমা ‘পাঠান’ জায়গা করে নিয়েছে । এ বছর আলোচনায় থাকা শাহরুখ খানের সিনেমাটি প্রথম দিনে আয় করে ১২৯ কোটি রুপি।