প্রচ্ছদ জাতীয় শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টঃ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টঃ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 0 মিনিট পড়ুন
amar bangla songbad
শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টঃ পৌর কাউন্সিলর গ্রেপ্তার

শেরপুরের নকলায় আওয়ামী লীগ নেতা জরিপ হোসেনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নকলা পৌরশহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

জরিপ হোসেন নকলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি শ্রমিক ইউনিয়ন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার জরিপ হোসেন গত ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার