সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, হাদির অবস্থা গুরুতর এবং তাকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা এ বিষয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।