রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি গেলো ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এবার বাংলাদেশে সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে।বিনা কর্তনে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিম্যাল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তাদের জমা দেওয়া ছবিটির কোনও অংশ বাদ দিতে বলেনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে ৭ ডিসেম্বর দেশের পর্দায় আসছে ‘অ্যানিম্যাল’।তবে জানা যায়, আমদানিকারক প্রতিষ্ঠানটি বলিউডের আসল সংস্করণটি জমা দেয়নি। তারা ইউএই অর্থাৎ আরব দেশের সংস্করণটি পাঠিয়েছিল। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে ছবিটির। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।কিবরিয়া লিপু বলেন, বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দেয়া হচ্ছে। ৭ ডিসেম্বর এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নির্মাতা অনন্য মামুন বলেন, বর্তমানে ৪৮টি হলে ‘অ্যানিমেল’ মুক্তি দেয়া হচ্ছে। সামনে সেটা আরও বাড়তে পারে।নির্মাতা অনন্য মামুন বলেন, বর্তমানে ৪৮টি হলে ‘অ্যানিমেল’ মুক্তি দেয়া হচ্ছে। সামনে সেটা আরও বাড়তে পারে। গত ৩০ নভেম্বর এক ভিডিও বার্তায় অনন্য মামুন জানিয়েছিলেন, ‘আইনগত কোনো জটিলতা নেই। শিগগিরই বাংলাদেশে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমাটি।এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেন তিনি।