প্রচ্ছদ জাতীয় তাসনিম জারা লড়বেন যে আসন থেকে

তাসনিম জারা লড়বেন যে আসন থেকে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তাসনিম জারা লড়বেন যে আসন থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-৯ আসন থেকে লড়বেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি।

আজ প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত৷ এই আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ।
 
গত ৪ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

এদিকে এনসিপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী- রংপুর-৪ আসন থেকে লড়বেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন।
 
অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00