প্রচ্ছদ জাতীয় বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে

বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু পথসভা ও গণসংযোগকালে বলেছেন তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ থাকবে। বিএনপি বিজয়ী হলে রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক কারবারিদের স্থান দেওয়া হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় আয়োজিত পথসভায় দিপু ভুঁইয়া এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ, বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে। বিএনপি বিজয়ী হলে রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক কারবারিদের স্থান হবে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদুর রহমান দাউদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, সেচ্ছাসেবকদল নেতা রাজিব মিয়াসহ অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00