প্রচ্ছদ বিশ্ব ভাই সম্বোধন করে যে দেশের পাশে থাকার ঘোষণা মোদির

ভাই সম্বোধন করে যে দেশের পাশে থাকার ঘোষণা মোদির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
ভাই সম্বোধন করে যে দেশের পাশে থাকার ঘোষণা মোদির

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে আছে’। খবর আল জাজিরার।

রোববার (১ মার্চ) এক্স-এ এক পোস্টে মোদি বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার ভাষায়, ‘আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বললাম।’

 তিনি আরও বলেন, ‘আমিরাতের ওপর হামলার দৃঢ়ভাবে তীব্র নিন্দা জানিয়েছি এবং এসব হামলায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছি।’ তবে এতে ইরানের নাম উল্লেখ করেননি তিনি। তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে ভারত আমিরাতের পাশে আছে। আমরা উত্তেজনা কমানো, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার সমর্থন করি।

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করছে সংযুক্ত আরব আমিরাত এবং সেই সঙ্গে রাষ্ট্রদূতসহ সব কূটনীতিক প্রত্যাহার করছে। ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েল এক বিবৃতিতে বলা হয়েছে।
 
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত তেহরানে তার দূতাবাস বন্ধ ঘোষণা করছে এবং রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের সকল সদস্য প্রত্যাহার করছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাচ্ছে।’
 
আল হামেলি আরও বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তু করার জবাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবাসিক এলাকা, বিমানবন্দর, বন্দর ও সেবামূলক স্থাপনায় আগ্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলায় নিরীহ মানুষ বিপদের মুখে পড়েছে।’
 
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল। সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে।
 
হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
 
ইরানের পাল্টা সামরিক অভিযানে সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিন জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
এছাড়া হামলায় ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00