মাদারীপুর সদর উপজেলার খৈয়ার ভাঙ্গা গ্রামে ২১ মার্চ ২০২৬ খ্রি.(শনিবার) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সকাল ০৯:০০ ঘটিকায় ঈদগাহ ময়দান এলাকায় সংঘবদ্ধ নিন্দনীয় হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার ঘটনা ঘটে, এ ঘটনায় বর্তমানে অত্র এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করতেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে মুসল্লিরা ঈদগাহ ময়দানে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ছিলেন, ঠিক তখনি আওয়ামী লীগের দোসর ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত এবং বর্তমানে স্বঘোষিত মস্তফাপুর ইউনিয়ন বিএনপি’র হাইব্রিড নেতা হিসেবে পরিচিত মশিউর রহমান ও তার আপন বড় ভাই মুজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সহযোগী ক্যাডারদের সহ একই গ্রামের বাসিন্দা ও মাদারীপুর সদর উপজেলার সাবেক শ্রমিক দল সভাপতি মৃত: মতিউর রহমান মাতুব্বরের ছেলে লিয়াকত মাতুব্বর ও আতিকুর রহমান (রেজাউল) এর ছেলে শাহরিয়ার হোসেনের উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
হামলায় শাহরিয়ার হোসেন গুরুতর আহত হন, তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করা হয়েছে এবং লিয়াকত মাতুব্বরের মাথায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেওয়া হলে তার মাথায় গুরুতর হাড় কাটা জখম হয়, এতে ০৫টি সেলাই লেগেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঈদের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই ম্লান হয়ে যায়। স্থানীয় সাধারণ জনগণ এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।