প্রচ্ছদ বিশ্ব বেড়েছে তেলের দাম

বেড়েছে তেলের দাম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বেড়েছে তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৭০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ক্রুড অয়েলের দামও বেড়ে দাঁড়ায় প্রায় ৯৭ ডলারে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে তাদের যুদ্ধজাহাজ উপসাগর ছাড়ার সময় ইরান ‘উসকানিমূলক’ হামলা চালায়।

এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওয়াশিংটনের।
তবে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

অন্যদিকে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, পাল্টা জবাবে মার্কিন যুদ্ধজাহাজেও ‘গুরুত্বপূর্ণ ক্ষতি’ করা হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করেছে।

এ ঘটনায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছিলেন, যাতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া যায়।

ট্রাম্প অবশ্য পরিস্থিতিকে ‘ছোটখাটো আঘাত’ বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান সমঝোতায় না এলে আবারও হামলার মুখে পড়তে পারে।

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে। ফলে সেখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00