প্রচ্ছদ খেলা আজ রাত থেকেই শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ

আজ রাত থেকেই শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আজ রাত থেকেই শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ

বিশ্বকাপের দামামা বেজেছিল অনেক আগেই। সেই উত্তাপে কেঁপেছিল ফুটবলপ্রেমীদের হৃদয়, রঙে রঙিন হয়েছিল শহর থেকে গ্রাম। দেখতে দেখতে শেষ হয়ে গেছে প্রথম পর্বের লড়াই। কারও স্বপ্ন থেমে গেছে গ্রুপ পর্বেই, আবার কেউ বুকভরা আশা নিয়ে পা রেখেছে নতুন যুদ্ধে।

৪৮ দলের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ১৬ দল, আর শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ৩২ দল। ১০৯ ম্যাচের মহারণে শেষ হয়েছে প্রথম ৭০টি অধ্যায়। এবার ভুলের আর কোনো সুযোগ নেই। এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই, প্রতিটি বাঁশিই লিখবে নতুন ইতিহাস, কিংবা ভেঙে দেবে কোটি সমর্থকের হৃদয়। নকআউট পর্বের রোমাঞ্চে শুরু হচ্ছে বিশ্বকাপের আসল যুদ্ধ।

আজ রাত থেকেই শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। প্রথম ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক কানাডা। প্রতিপক্ষ হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই রয়েছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও তুমুল উত্তেজনায় ভরপুর একেকটি ম্যাচ।

২৯/৬/২০২৬
কানাডা-দক্ষিণ আফ্রিকা (দিবাগত রাত ১টা)

ব্রাজিল-জাপান (রাত ১১টা)

৩০/৬/২০২৬

জার্মানি-প্যারাগুয়ে (দিবাগত রাত ২টা ৩০ মিনিট)

নেদারল্যান্ডস-মরক্কো (সকাল ৭টা)

আইভোরিকোস্ট-নরওয়ে (রাত ১১টা)

১/৭/২০২৬

ফ্রান্স-সুইডেন (দিবাগত রাত ৩টা)

মেক্সিকো-ইকুয়েডর (সকাল ৭টা)

ইংল্যান্ড-ডিআর কঙ্গো (রাত ১০টা)

২/৭/২০২৬

বেলজিয়াম-সেনেগাল (দিবাগত রাত ২টা)

যুক্তরাষ্ট্র-বসনিয়া অ্যান্ড হারজেবগোভিনা (ভোর ৬টা)

৩/৭/২০২৬

স্পেন- অস্ট্রিয়া (দিবাগত রাত ১টা)

পর্তুগাল-ক্রোয়েশিয়া (ভোর ৫টা)

সুইজারল্যান্ড-আলজেরিয়া (সকাল ৯টা)

৪/৭/২০২৬

অস্ট্রেলিয়া-মিশর (দিবাগত রাত ১২টা)

আর্জেন্টিনা-কেপ ভার্দে (দিবাগত রাত ৪টা)

কলম্বিয়া-ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।