প্রচ্ছদ জাতীয় ফুলপুরে সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু

ফুলপুরে সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 0 মিনিট পড়ুন
ফুলপুরে সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মসজিদের ইমাম হাফেজ আবদুল কাদের জিলানী সাপের কামড়ে মারা গেছেন।

জানা যায়, তিনি একই গ্রামের একটি মসজিদে ইমামতি এবং মক্তবে শিক্ষাদানের দায়িত্ব পালন করতেন। বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজ আদায়ের পর নিজ কক্ষে বিশ্রাম নেন। পরে এশার আজানের সময় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই একটি গোখরা সাপ তাকে কামড় দেয়।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার