প্রচ্ছদ সর্বশেষ মধুর সমস্যার সমাধান করা হলো বলটা কেটে দুই ভাগ করে!

মধুর সমস্যার সমাধান করা হলো বলটা কেটে দুই ভাগ করে!

0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মধুর সমস্যার সমাধান করা হলো বলটা কেটে দুই ভাগ করে!

এক ইনিংসে ৫ উইকেট তুলে নিতে পারলে সাধারণত সেই বল যায় বোলারের স্যুভেনিরের সংগ্রহে। কিন্তু এক ইনিংসে যদি ২ বোলার ৫ উইকেট নেন? এমন অভিনব অথচ মধুর সমস্যার সমাধান খুঁজে বের করে নিয়েছেন অলি রবিনসন ও জশ টাং। দুজনেই পাঁচ উইকেট নিয়েছেন। পাকিস্তানকে ২ টুকরো করে গড়া এই কীর্তি উদযাপন করতে তারা ম্যাচের বলটিই কেটে দুই ভাগ করলেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনে দুজনেই পাঁচ উইকেট করে নেন। এই বোলিংয়ে ইংল্যান্ড পাকিস্তানকে ১৭১ রানে অলআউট করে দেয়। দিন শেষে ইংল্যান্ড নিজেরা করে দুই উইকেটে ১১২ রান।

পাকিস্তানের ইনিংসের শেষ উইকেটটি নিয়ে টাং যখন রবিনসনের মতো পাঁচ উইকেট পূর্ণ করলেন, তখন দুজনে একসঙ্গে মাঠ ছাড়েন।

রবিনসন সেই মুহূর্তের কথা বলতে গিয়ে জানান, ‘আমরা মাঠ থেকে বের হচ্ছিলাম, তখন টাং বলল, ‘আমার মনে হয় আমাদের বলটা ভাগ করে নেওয়া উচিত।’ আমিও বললাম, ‘আসলেই তো, এটা করাই উচিত। মনে হয় দারুণ একটা ব্যাপার হবে।’

তিনি আরও বলেন, ‘একটা ক্রিকেট বলের অর্ধেক তো সাধারণত কারো কাছে থাকে না। তাই এটা এমন কিছু হবে যা আমরা কখনো ভুলব না। আর একই ইনিংসে দুজনের পাঁচ উইকেট নেওয়াও তো খুব একটা দেখা যায় না। তাই এটা একটা সুন্দর উপহার এবং মনে রাখার মতো কিছু।’

ইংল্যান্ড দল ড্রেসিংরুমে ফেরার পর টাং ইয়র্কশায়ারের এক মাঠকর্মীকে জিজ্ঞেস করেন, বলটা কি দুই ভাগ করা সম্ভব কিনা।

রবিনসন বলেন, ‘আমি তাকে বললাম, তুমি কি মনে করো তারা এটা করতে পারবে? আর পাঁচ মিনিটের মধ্যেই সে বলটা নিয়ে ফিরে এল। কাজ হয়ে গিয়েছিল।’

করাত দিয়ে বলটি নিখুঁতভাবে দুই টুকরো করা হয়। এভাবে রবিনসন ও টাং নিজেদের অর্জনের স্মৃতি হিসেবে বলের অর্ধেক করে রাখলেন। রবিনসন ১৮ ওভারে ৫১ রানে পাঁচ উইকেট নেন। টাং মাত্র ৯.১ ওভারে ৪৬ রানে পাঁচ উইকেট নেন। পাকিস্তানের ইনিংসের শেষ দুই উইকেট তারা টানা দুই বলে তুলে নেন। তাতেই গড়া হয়ে যায় অভিনব এই কীর্তি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার