প্রচ্ছদ বিশ্ব চাকরিচ্যুত চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম

চাকরিচ্যুত চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
চ্যাটজিপিটি
চাকরিচ্যুত চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম

চাকরিচ্যুত হলেন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তার স্থলে এলেন মীরা মুরাতি তিনি অত্র প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে মীরা মুরাতি ইলন মাস্কের টেসলায় কাজ করতেন। শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়।

৩৮ বছর বয়সী স্যাম অল্টম্যানের জন্ম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে এবং তিনি পড়াশোনা করেছেন বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। প্রযুক্তিজগতে খ্যাতি পায় ওপেনএআই স্যামের চ্যাটজিপিটির হাত ধরে। রাতারাতি তারকাবনে যায়ওপেনএআই ।
প্রতিষ্ঠানটি অল্টম্যানের ওপর আস্থা রাখতে পারছিল না বলেই তাঁর চাকরি হারানোর কারণ হিসেবে দেখিয়েছে।
চাকরিচ্যুত স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে এটি আমার জন্য পরিবর্তন নিয়ে এসেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।
অল্টম্যানের চাকরিচ্যুত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান তিনি সোশাল মিডিয়া পোস্টে লেখেন, আটবছর আগে আমার আমার ফ্ল্যাট থেকেই কাজ শুরু করেছিলাম। আমরা যা তৈরি করতে সক্ষম হয়েছি, তা নিয়ে আমি গর্বিত। একসঙ্গে আমরা অনেক কঠিন এবং ভালো সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি বলেই সাফল্য পেয়েছি।

পদে আসীন হওয়ার পর মীরা মুরাতি নিজের সহকর্মীদের শান্ত করে বলেন, মাইক্রোসফট ও অন্যান্য অংশীদারদের সাথে ওপেনএআইয়ের সম্পর্ক স্থিতিশীল রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00