আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। নির্ধারিত ৫০ হাজার টাকা পরিশোধ করে শেখ হাসিনা পক্ষে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ তার পক্ষ ফরম সংগ্রহ করেন। এটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। অন্যদিকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আসনের জন্য দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সভাপতির ফরম কেনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম সংগ্রহ কার্যক্রম উন্মুক্ত করা হয়।
এবার অনলাইনেও পরম পূরন করা যাবে Smart Nomination App নামে একটি অ্যাপ এ। এছাড়াও nomination.albd.org ওয়েব সাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।