আজ নরেদ্র মোদি স্টেডিয়ামে দুপুরে ফাইনালের মধ্যে দিয়ে এবারের বিশ্বকাপ আসর সমাপ্তী ঘটবে। শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত এবং অস্ট্রেলিয়া। সবার মনেে একটি প্রশ্ন, শিরোপা জিতবে কে? ভারতের তিন হবে, নাকি অস্ট্রেলিয়ার ছয়। বিশ্বকাপের এই আসরে এখনও অপরাজিত ভারত। অপ্রতিরোধ্য ভারত চায় নিজেদের তৃতীয় শিরোপা তবে অজিরাও ছেড়ে কথা বলবেনা। ষষ্ঠ তম শিরোপার জেতার লক্ষ্যেই মাঠে নামবে তারা।
ভারতের সব ব্যাটারই দুরন্ত ফর্মে রয়েছেন। বোলাররা ও কম যান না। বল হাতে দুর্দান্ত ফর্মে ভারতের পেসাররা। এই আসরের সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কোহলি। সেরা পাঁচে আছেন অধিনায়ক রোহিত শর্মা । সেমিতে চমক দেখানো ডানহাতি পেসার মোহাম্মদ শামি রয়েছেন সেরা উইকেট শিকারীর তালিকায়।
অন্যদিকে অজিরা ও বা কম কিসের ! ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এবং অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা রয়েছেন দ্বিতীয় সেরা উইকেট শিকারীর তালিকায়। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও রয়েছেন ফর্মে।
১৫০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া । এর মধ্যে ৮৩ টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া আর ৫৭টিতে ভারত। বলা ই যায় জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ার দিকে। তবে, অস্ট্রেলিয়ার জয়ের পাল্লা ভারি হলে ও নিজের মাঠে বাড়তি সুবিধা পাবে ভারত।
অস্ট্রেলিয়ার অধিনায়ক জানান, টুর্নামেন্টে ভারত দুর্দান্ত খেলছে। সমর্থকরা তাদের পাশেই থাকবে এবং তারা একতরফা সমর্থন পাবে। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আমাদের দলের রয়েছে আমরা জানি কীভাবে বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামাল দিতে হয়।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সবদিক থেকে নিজেদেরই এগিয়ে রাখছেন। তবে অজিদের ঠেকাতে নিজেদের বোলিং ইউনিটের ওপর ভরসা রাখছেন এই অধিনায়ক।
নিজের মাঠে সব সময়ই শক্তিশালী ভারত। ধারাবহিক জয় ই হল তার প্রমান। এখন দেখার বিষয় মাঠে ক্রিকেটে ভারত-অজিদের লড়াইটা কেমন হবে ?