ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ সেবন এর প্রবণতা দিন দিন বাড়ছে বাড়ছে । কারন হিসেবে দেখছেন, দেশের নিম্ম আয়ের মানুষ ডাক্তারদের কাছে যেতে পারনছেন না ডাক্তারদের অতিরিক্ত ফিস ও টেষ্ট বানিজ্যের কারনে । তাদের ভরসা পল্লী চিকিৎসক ও ফার্মেসির বিক্রয়কর্মীদের উপর। হালকা উপসর্গে পল্লী চিকিৎসক ও ফার্মেসি দোকানদার রোগী এলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। তাছাড়া অনেকরেই এখন অ্যান্টিবায়োটিকের নাম মুখস্থ তাই তারা কোন ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনতে পারছেন। আর এই মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। ভীতির কথা হল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রবনতাই এখন কাল হয়ে দাড়াল । দিন দিন কার্যকারিতা হরাচ্ছে অ্যান্টিবায়োটিক।