এইচএসসির ফল প্রকাশ আজ

ফোনে যেভাবে মিলবে ফল ফলপ্রত্যাশীরা ঘরে বসেই হাতে থাকা ফোনে ফল জানতে পারবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।